গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Technology সুনীতারা পৃথিবীতে ফিরে আসবেন ১৯ মার্চ

    সুনীতারা পৃথিবীতে ফিরে আসবেন ১৯ মার্চ

    0
    140
    ছবি সৌজন্যে : এক্স

    অবশেষে পৃথিবীতে ফিরছেন মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মহাকাশ থেকে এক সাক্ষাৎকারে ফেরার তারিখ জানিয়েছেন বুচ।কী ভাবে, কোন মহাকাশযানে চড়ে তাঁরা ফিরবেন, বিশদে বলেছেন তা-ও। উল্লেখ্য দীর্ঘ ন’মাস পর সুনীতা এবং বুচ পৃথিবীতে নামতে চলেছেন আগামী ১৯ মার্চ।

    গত বছরের জুন মাসে মাত্র আট দিনের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। কিন্তু যে মহাকাশযানে তাঁদের পৃথিবীতে ফেরার কথা হয়েছিল, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।এর ফলে সুনীতারা আটকে পড়েন মহাকাশে।ক্রমে তাঁদের সফর দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে।বর্তমানে মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই রয়েছেন দুই নভশ্চর।কিছু দিন আগে সুনীতাদের নিয়ে ফেরার মহাকাশযান ক্রিউ-১০-এর উৎক্ষেপণের তারিখ জানিয়েছিল নাসা। ১২ মার্চ তাঁদের ফেরাতে যে নভোযান রওনা হবে তাতে থাকবেন আরও চার জন নভশ্চর।নাসার তরফে অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তরফে তাকুয়া ওনিশি এবং রাশিয়ার তরফে কিরিল পেসকভ ক্রিউ-১০-এ মহাকাশে যাবেন। তাঁরা পৌঁছলে সুনীতারা গবেষণার কাজ তাঁদের বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরবেন।সাক্ষাৎকারে বুচ জানিয়েছেন, বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভাসমান গবেষণাগারের কমান্ডার সুনীতা। ক্রিউ-১০ অভিযানে চার মহাকাশচারী পৌঁছলে তাঁদের মধ্যে এক জনকে দায়িত্ব বুঝিয়ে দেবেন তিনি।এই হস্তান্তরের প্রক্রিয়া চলবে সাত দিন।১২ মার্চ ক্রিউ-১০ মহাকাশে পৌঁছবে।

    তার পর ১৯ মার্চ আবার সেই মহাকাশযানে চড়বেন সুনীতা এবং বুচ। তাঁদের নিয়ে মহাকাশযানটি পৃথিবীর উদ্দেশে রওনা দেবে।ক্রিউ-১০-এর উৎক্ষেপণের কথা ছিল মার্চের শেষের দিকে। সেই তারিখ এগিয়ে আনা হয়েছে। ফলে সুনীতা উইলিয়ামসদের ফেরার দিনও এগিয়ে এসেছে।