
দীর্ঘ নমাসের অপেক্ষার অবসান, পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। এর মাঝেই মহাকাশ থেকে ভিডিওবার্তা দিয়েছেন তাঁরা। ধন্যবাদ জানিয়েছেন মাস্ক এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সুনীতাদের ভিডিওবার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মাস্ক। ২৫ সেকেন্ডের ভিডিওতে সুনীতাকে বলতে শোনা গিয়েছে , খুব বেশি দেরি নেই। ফিরতে চলেছেন তাঁরা।
সুনীতার সঙ্গী বুচ নিজের ছোট্ট বক্তৃতায় মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, নাসার বিবৃতি অনুযায়ী মঙ্গলবার স্থানীয সময় বিকাল ৫টা ৫৭ মিনিট তথা ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে ৩ টে নাগাদ আমেরিকার ফ্লরিডা উপকূলে তাঁদের নিয়ে অবতরণ করবে মহাকাশযান। সুনীতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।
