গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment কলকাতায় সানি লিওনি

    কলকাতায় সানি লিওনি

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সারা দিন কখনও রোদ, কখনও বৃষ্টি। একটু উষ্ণতা, একটু ভেজা বাতাসের শিরশিরানি। এমনই পরিবেশে শহরে সানি লিওনি। সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন তিনি।

    পরনে জিন্‌স, টপ, লং কোট।চোখে রঙিন চশমা। কলকাতা বিমানবন্দরে পা রাখতেই তাঁকে ঘিরে ধরে কলকাতার ছবিশিকারির দল। হটাৎ শহরে সানি,জানা গেছে দক্ষিণ কলকাতায় গৌরী খানের নিজের হাতে সাজানো রেস্তোরাঁয় বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতেই উড়ে এসেছেন তিনি। আয়োজনে গ্রিন এন্টারটেনমেন্ট প্রোডাকশন।

    উল্লেখ্য,বাড়ি থেকে রেস্তোরাঁ,গৌরী খানের সাজানোর গুণে আকর্ষণীয়। দক্ষিণ কলকাতার উডবার্ন রোডের এই রেস্তোরাঁটিও তার ব্যতিক্রম নয়।