গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National ছত্তীসগঢ়ে মাতৃবন্দনা যোজনায় উপভোক্তা সানি লিওন

    ছত্তীসগঢ়ে মাতৃবন্দনা যোজনায় উপভোক্তা সানি লিওন

    0
    225
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    ছত্তীসগঢ়ের মাতৃবন্দনা যোজনা প্রকল্পের উপভোক্তা অভিনেত্রী সানি লিওন। এমনকি প্রতি মাসে ১ হাজার  টাকা করে যাচ্ছেও তাঁর অ্যাকাউন্টে।

    জানা গিয়েছে, বস্তার অঞ্চলের তালুর গ্রামে উপভোক্তাদের নাম মেলাতে গিয়ে সরকারি কর্মীদের চোখ কপালে ওঠে। দেখা যায় বহু নামের ভিড়ে রয়েছেন সানি লিওন। সঙ্গে সঙ্গে প্রশাসনের উপরমহলে বিষয়টি জানানো হয়। জেলাশাসক ছত্তীসগঢ়ের নারী এবং শিশু উন্নয়ন দফতরকে বিষয়টি সবিস্তারে খতিয়ে দেখার আর্জি জানান। সেই মতো প্রশাসনিক স্তরে তদন্তও শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বীরেন্দ্র জোশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই ভুয়ো নাম দিয়ে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।

    শাস্তির মুখে পড়তে পারেন নাম যাচাই করার দায়িত্বে থাকা সরকারি কর্মীরাও। এই নিয়ে শাসক বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।