গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment মুম্বাইতে ফ্ল্যাট কিনছেন দেব-রুক্মিণী

    মুম্বাইতে ফ্ল্যাট কিনছেন দেব-রুক্মিণী

    0
    335
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    দেব-রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির আলোচনার শেষ নেই। সম্প্রতি নিন্দুকরা দাবি করেছিলেন, সুপারস্টার এই জুটির সম্পর্কে নাকি ফাঁটল ধরেছে।

    আর এই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলছেন, গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছেন, কোনওদিন সেটা নিয়ে কারও সঙ্গে আলোচনা করেন নি,তাহলে আজ কেন উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি তাঁদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে,তবে তার জন্য তিনি কৈফিয়ত দেবেন না। শুধু তাই নয়,পাশাপাশি আরেকটি বোমা ফাটিয়েছেন টলিউড সুপারস্টার। জানিয়েছেন, রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন।উল্লেখ্য মুম্বাইয়েই বেড়ে ওঠা দেবের।সেখান থেকেই গ্ল্যামার দুনিয়ার হাতছানি।এবার কি বলিউডে ডাক পেলেন নাকি? দেবের মন্তব্য, প্ল্যান করছেন মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার। কারণ ওখান থেকেও অনেক অফার আসছে।মাসে অন্তত দশ দিন ওখানে গিয়ে থাকবেন। দেবের কথায়,এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বাই যেতে হয়। তাছাড়া ফাইট মাস্টার থেকে কোরিওগ্রাফার সব ওখানে।মুম্বাই থেকে যন্ত্রপাতিও আসছে। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও মুম্বাই যেতে হয়। সবমিলিয়ে মাসে অন্তত দশদিন দেবকে মুম্বাইতে থাকতে হয়। বেশিরভাগ কাজই তো এখন মুম্বাইতেই হচ্ছে। যেমন রঘু ডাকাত ছবিটা ,ডলবি অ্যাটমস করতে হলেও দেবকে ওখানেই থাকতে হবে তখন।তাছাড়া কালার কারেকশনের কাজও ওখানেই করানোর ইচ্ছে রয়েছে।এদিকে দেবের প্রজাপতি টু ছবির মিউজিক মিক্সিংয়ের কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বাইতেই করছেন। ওখানে থাকলে দেবের কাজের সুবিধা হবে। তবে সেসব করতে হলে মুম্বাইতে হোটেলে থাকতে হয়। সেটাও খরচ সাপেক্ষ ব্যাপার,সেসবের জন্যই মুম্বইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন। অন্যদিকে,সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি এ কথা জানিয়েছেন দেব।শুধু তাই নয়, প্রেমিকা রুক্মিণীর ক্যারিয়ার নিয়েও মনের কথা জানিয়েছেন অভিনেতা।দেবের কথায়, ২০২১ সালে রুক্মিণী যখন সনক করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বাইতে যায়, অডিশন দেয়, মিটিং করে কলকাতায় ফেরে। আসলে রুক্মিণী অনেকদিন ধরেই মুম্বাইতে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা-একা সাহস পাচ্ছিল না।

    তাছাড়া দেবেরও মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই তার বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি তিনি তাঁকে না ঠেলেন, তাহলে অন্যায় হবে।