গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment চীনের বিরুদ্ধে ‘যুদ্ধে’ সালমান

    চীনের বিরুদ্ধে ‘যুদ্ধে’ সালমান

    0
    119
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সীমান্তে একাধিক উত্তেজনা ও সংঘর্ষ,এই সব ঘটনাকে ভিত্তি করেই বলিউডে তৈরি হয়েছে একের পর এক যুদ্ধ ঘরানার সিনেমা, যেখানে ভারতীয় সেনাদের বীরত্ব ফুটিয়ে তোলা হয়। সীমান্ত উত্তেজনা বা হামলার ঘটনার পর এসব গল্পকে পর্দায় তুলে আনতে খুব একটা দেরি করে না মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি।

    এরকম সিনেমাগুলো দেখে অনেক দর্শকের মাঝে দাপুটে মনোভাব তৈরি হয়। তবে সাম্প্রতিক সংঘাত ঘিরে এবারও আসছে এমনই একটি নতুন ছবি। খবর,২০২০ সালে গালওয়ান ভ্যালিতে ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অপূর্ব লাখিয়া। এতে দুই দেশের মধ্যে বর্তমান উত্তেজনার পটভূমি তুলে ধরা সেই ছবিতে একজন দাপুটে সেনা কর্তার চরিত্রে অভিনয় করতে পারেন সালমান খান। এমনটাই বলিউডে গুঞ্জন।জানা গেছে, পরিচালকের সঙ্গে সালমান খানের প্রাথমিক আলোচনা ইতিমধ্যে হয়েছে। সিনেমার কাহিনি ও চরিত্র নিয়ে আলোচনাও এগিয়েছে।

    উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তি পাওয়া টিউবলাইট সিনেমায়ও ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে সালমান খান অভিনয় করেছিলেন এক সাধারণ নাগরিকের ভূমিকায়।এবার সরাসরি সেনার চরিত্রে অভিনয় করলে সেটি হবে তার জন্য নতুন অভিজ্ঞতা।সব কিছু ঠিক থাকলে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।