থানায় সিসি ক্যামেরায় নজরদারিতে কন্ট্রোল রুম, সুপ্রিম পরামর্শ 

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দেশের থানাগুলিতে থাকা সিসি ক্যামেরার ফুটেজগুলিতে সর্বদা নজর রাখার জন্য আলাদা কন্ট্রোল রুম তৈরি করার প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ এড়িয়ে যন্ত্রনির্ভর হওয়ার পক্ষেই মত দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট মনে করছে, সিসি ক্যামেরার সুইচ যে কেউ বন্ধ করে দিতে পারেন। কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়ে এই নজরদারির কাজ চালানো হলে তেমন সম্ভাবনা থাকবে না বলেই মনে করছে সর্বোচ্চ আদালত। এই প্রক্রিয়ায় দেশের আইআইটি গুলি শামিল হতে পারেও বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
৮ মাসে রাজস্থানে পুলিশ হেফাজতে থাকা ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সে রাজ্যে শোরগোল পড়ে যায়। থানার ভিতরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানানো হয়। ক্যামেরা খারাপ বা সেটির মেমোরি ফুল হয়ে গিয়েছে ওই দাবি খারিজ করে দেয় পুলিশ। ৪ সেপ্টেম্বর এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট।