
কসবাকাণ্ড নিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, শীর্ষ আদালতের নজরদারি সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন সত্যম সিংহ নামে এক আইনজীবী। পাশাপাশি নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা এবং ওই তরুণীর জন্য আর্থিক সাহায্যের দাবিও জানানো হয়েছে আদালতে।
কসবার ঘটনা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টেও বেশ কিছু জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জমা পড়েছে। দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন মামলাকারীরা। হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই।
ওই বিষয়ে সকল মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিস দেওয়া হোক। তারপরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।
