
দিল্লিতে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়ে দিয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলেই সবুজ বাজি ফাটানো যাবে। বাজি ফাটানোর সময়সীমা সকাল ৬টা থেকে ৮টা এবং সন্ধে ৬টা থেকে ১০টা।
যাঁরাই এই নিয়ম লঙ্ঘন করবেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এবছরের জুলাইয়ে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি ঘোষণা করে বাজধানী এলাকার মধ্যে সমস্ত ধরনের আতশবাজি তৈরি, মজত, বিক্রি করা ও ফাটানো নিষেধ। এর চারমাস আগেই সুপ্রিম কোর্টও আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করে। দিল্লি এনসিআরে গ্রিন জ্যাকারেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা।
আসলে প্রতি বছরই দিওয়ালির সময় থেকে ব্যাপক ক্ষতি হতে থাকে দিল্লির পরিবেশের। তাই এবার আগে থেকেই তা কখতে মরিয়া প্রশাসন। যদিও ইতিমধ্যেই দেখা গিয়েছে শীত শুরুর আগেই রাজধানী ঢেকেছে কুয়াশায়।






