গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National দিল্লিতে নিয়ন্ত্রণবিধি শিথিলের অনুমতি কোর্টের

    দিল্লিতে নিয়ন্ত্রণবিধি শিথিলের অনুমতি কোর্টের

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে দূষণ কমতেই সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণবিধি শিথিল করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।তবে শীর্ষ আদালতের প্রস্তাব, বর্তমানে দিল্লি এবং সংলগ্ন রাজধানী অঞ্চলে তৃতীয় স্তরের নিয়ন্ত্রণবিধির কিছু কিছু অংশ পালন করা হোক।
    বাতাসের গুণমানের আবার অবনতি হলে কড়াকড়ি ফিরিয়ে আনতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, যদি বাতাসের গুণমান আবার ৩৫০ অতিক্রম করে যায়, তবে আবশ্যিক ভাবে তৃতীয় স্তরের নিয়ন্ত্রণবিধি জারি করতে হবে। বাতাসের গুণমান আরও খারাপ হয়ে ৪০০ পার করে গেলে পুনরায় চালু করতে হবে চতুর্থ স্তরের নিয়ন্ত্রণবিধি।আগে ২ ডিসেম্বর দূষণ মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। সেই দিনও চতুর্থ স্তরের নিয়ন্ত্রণবিধি শিথিল করার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তাতে সম্মতি দেয়নি বিচারপতি এএস ওকা এবং বিচারপতি এজি মাসিহ্‌র বেঞ্চ। বিচারপতিরা জানিয়েছিলেন, বাতাসের গুণমান সূচক নিম্নমুখী হওয়ার প্রবণতা দেখা গেলে কড়াকড়ি শিথিল করার বিষয়ে বিবেচনা করা হবে।শীতের মরসুম শুরু হতেই রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান খারাপ থেকে অতি খারাপ হতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দূষণ মোকাবিলায় নিয়ন্ত্রণবিধি জারি করতে হয় প্রশাসনকে। পরে সেই নিয়ন্ত্রণবিধিতে আরও কড়াকড়ি করা হয়। নির্মাণকাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।
    কমে আসে যানবাহন চলাচল। এমনকি বাসের সংখ্যাও কমে আসে। স্কুল-কলেজগুলির পড়াশোনা অনলাইন মাধ্যমে শুরু করা হয়।