গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National তছরুপ মামলায় সিবিআইয়ের অনুপস্থিতিতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    তছরুপ মামলায় সিবিআইয়ের অনুপস্থিতিতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স
    ইন্ডিয়াবুলস হাউসিং ফাইনান্সের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগের মামলায় অনুপস্থিত থাকায় সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়েছে সিবিআই। আগে নোটিস পাঠানো সত্ত্বেও সিবিআই আদালতে হাজির না হওয়ায় বিস্মিত ও বিরক্ত বিচারপতি সূর্যকান্ডের নেতৃত্বাধীন বেঞ্চ।
    এনিয়ে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতের কাছে এক সপ্তাহ সময় চান, যাতে সিবিআইয়ের কাছ থেকে নির্দেশ নিতে পারেন। জানা গেছে, দিল্লি হাইকোর্ট যে মামলাটিতে আদালত-নিয়ন্ত্রিত তদন্তের আবেদন খারিজ করেছিল, সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। ইন্ডিয়াবুলস হাউসিং ফাইনান্স লিমিটেডের প্রোমোটারদের বিরুদ্ধে মোটা অঙ্কের তছরুপের অভিযোগ রয়েছে।
    ওই মামলায় আবেদনকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতকে জানিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, যেহেতু কোনও পূর্ব অপরাধের ভিত্তিতে তারা মামলা করতে পারছে না, তাই তদন্তে নামতে পারছে না। সে কারণ সোজাসুজি সিবিআই-কে মামলা রুজুর অনুরোধ জানানো হয়েছে।