এয়ার ইন্ডিয়া ক্র্যাশ রিপোর্টে পাইলটের ত্রুটি, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

0
97
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার রিপোর্টে পাইলটের ভুল-র বর্ণনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়ে হওয়া একটি জনস্বার্থ মামলার জবাবে পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছে, এ ভাবে প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে পাইলটদের দোষ দেওয়া দায়িত্বজ্ঞানহীন এবং দুর্ভাগ্যজনক কাজ। কেন্দ্রীয় সরকার এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন-কে নোটিস পাঠিয়ে মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
আদালতের বক্তব্য, আগামিকাল যদি কোনও একজন পাইলটের দিকে আঙুল তোলা হয়, তখন তাঁর পরিবারকে এর ফল ভুগতে হবে। তার পরে চূড়ান্ত তদন্ত রিপোর্টে দেখা যায় কারও ত্রুটি নেই? তখন কী হবে। ১২ জুন টেকঅফের কিছুক্ষণের মধ্যে গুজরাটের মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার বিমান।