ভোপাল গ্যাস দুর্ঘটনার বর্জ্য বিপজ্জনক নয় প্রমাণ করবে রাজ্য : কোর্ট

0
154
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ভোপাল গ্যাস দুর্ঘটনার বর্জ্য যে বিপজ্জনক নয়, তা প্রমাণ করতে হবে রাজ্যকেই। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি ভোপালের পরিত্যক্ত ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে প্রায় ৩৭৭ মেট্রিক টন বিপজ্জনক বর্জ্য অপসারণ করা হয়েছে মধ্যপ্রদেশের পিথমপুরে। তা নিয়ে চলছে বিতর্কও। যদিও রাজ্যের আশ্বাস, যাবতীয় সতর্কতা অবলম্বন করেই বর্জ্য নিষ্কাশন করা হয়েছে। চিন্তার কোনও কারণ নেই। সেই আবহে এ বার রাজ্যকে কড়া নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানাল, ওই বর্জ্য যে আদৌ বিপজ্জনক নয়, তা প্রমাণ করতে হবে রাজ্যকেই। যদি মামলাকারীদের দাবি যুক্তিসঙ্গত হয়, সে ক্ষেত্রে রাজ্যকে এ-ও দেখাতে হবে যে, ওই বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা হয়েছে। যদি সত্যিই প্রমাণিত হয় ওই বর্জ্য বিপজ্জনক নয়, তা হলে বর্জ্য নিষ্কাশনে কোনও রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। একাধিক বার ভোপালের ওই কারখানা চত্বর থেকে বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। শেষমেশ জানুয়ারি মাসে, গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর কারখানা চত্বর সাফাইয়ের কাজ শুরু হয়। ১৯৮৪ সালের ২ ডিসেম্বর গভীর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে।
সব মিলিয়ে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল ৩ হাজার ৭৮৭। কিন্তু বেসরকারি মতে মৃতের সংখ্যা ১০ হাজারেরও বেশি।