গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk নোটাতে বেশি ভোট, কমিশনকে নোটিস কোর্টের

    নোটাতে বেশি ভোট, কমিশনকে নোটিস কোর্টের

    0
    179
    More votes on NOTA notices the commission to the court
    More votes on NOTA notices the commission to the court
    অন্যান্য প্রতীকের থেকে যদি নোটাতে বেশি ভোট পড়ে তাহলে কী হবে। নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। নোটাতে বেশি ভোট পড়লে সেই ভোট প্রক্রিয়াকে বাতিল বলে চিহ্নিত করতে হবে বলে একাধিক আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে।
    শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। নির্বাচন কমিশনকে এই বিষয়ে নোটিস দেওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে, নোটা নিয়ে কী নিয়ম আছে। ডিভিশন বেঞ্চ বলেছে, আদালত বিষয়টা খতিয়ে দেখবে।যারা আবেদন করেছেন, তাদের মধ্য়ে অন্যতম মোটিভেশনাল স্পিকার শিব খেরা। তাঁর আইনজীবী গোপাল শঙ্করানারায়নণ এদিন আদালতে সুরাতের একটি কেন্দ্রের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন। সেখানে মাত্র একজন প্রার্থী থাকায় ভোট বন্ধ হয়ে যায়। আইনজীবীর দাবি, প্রার্থী একজন থাকলেও নোটা অপশন তো আছেই, তাই ভোট হওয়া উচিত।আবেদনে এই আর্জিও জানানো হয়েছে যে, যদি কোনও প্রার্থী নোটার থেকে কম ভোট পান, তাহলে তাঁর ওপর ৫ বছরের নিষেধাজ্ঞা জারি করা উচিত।উল্লেখ্য, ২০১৩ সালে একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতে নির্বাচন কমিশন নোটা অপশন চালু করে।