গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    0
    76
    ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া
    সাজাপ্রাপ্ত আসামির মৌলিক অধিকার সুরক্ষিত না হলে, মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করা যেতে পারে। এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই প্রেক্ষিতেই এক নাবালিকার ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা স্থগিত করে নতুন করে শুনানির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। ঘটনাটি ২০১৭ সালের।
    চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অভিযোগে ভাসন্ত সম্পত দুপারেকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। কিন্তু এবার ওই আসামির দাখিল করা আর্টিকেল ৩২-এর আবেদন খতিয়ে দেখে নতুন দিশা দেখিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ, সঞ্জয় কড়োল এবং সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি ঘোষণার আগে আদালতকে অবশ্যই অভিযুক্তের সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট, মানসিক স্বাস্থ্য এবং সংশোধনের সম্ভাবনা খতিয়ে দেখতে হবে।
    ২০২২ সালে দেওয়া মনোজ বনাম মধ্যপ্রদেশ রাজ্য মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল, মৃত্যুদণ্ড ঘোষণার আগে এই সমস্ত বিষয় খুঁটিয়ে দেখা বাধ্যতামূলক। দুপারে-র মামলায় তা হয়নি বলেই অভিযোগ। সেই কারণেই নতুন শুনানির নির্দেশ দিয়েছে আদালত।