
নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন দিল না সুপ্রিম কোর্ট। কুন্তল ঘোষকে আবার কলকাতা হাইকোর্টে আবেদন করতে বলেছে শীর্ষ আদালত।
বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ উচ্চ আদালতের কাছে ওই মামলাটি নিয়মিত শুনানি করে সিদ্ধান্ত নেওয়ারও বার্তা দিয়েছে।নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় ২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। চাকরিপ্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা তোলার অভিযোগের পাশাপাশি হিসাব-বহির্ভূত বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এরপর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করে সিবিআই। দেড় বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন তিনি।এর আগে বিচারপতি সিবিআইকে কুন্তল ঘোষের মামলার স্টেটাস জিজ্ঞাসা করেছিলেন।
তাঁর জামিনের বিরোধিতা করে আদালতে সিবিআইয়ের যুক্তি ছিল, মামলার তদন্ত চলছে। এর মাঝে তাঁরা ছাড়া পেলে এই সংক্রান্ত প্রমাণ নষ্ট হতে পারে। এরপর জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুন্তল ঘোষ।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক






