
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিগত বিষয় বলে সেই মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলাকারীকে এবিষয়ে আইন আনার জন্য সংসদে আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি বিআর গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর ডিভিশন বেঞ্চ। এরজন্য প্রয়োজনীয় স্বাধীনতা তাঁকে দেওয়া হয়েছে। জেপ ফাউন্ডেশন নামের একটি সংগঠন সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশুদের জন্য নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে।
মামলাকারীর আইনজীবী আদালতে জানান সোশ্যাল মিডিয়ার অত্যাধিক ব্যবহার ছোটদের জন্য বিপদ ডেকে আনছে। এর ফলে শিশুদের শরীর এবং মনে প্রভাব পড়ছে। আগামী আট সপ্তাহের মধ্যে সংসদের কাছে এবিষয়ে আইন আনার প্রস্তাব জমা দিতে বলা হয়েছে মামলাকারীকে।
