বাংলাদেশ হিংসা মামলা খারিজ সুপ্রিম কোর্টে 

0
119
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন করেছেন, অন্য দেশের ঘটনায় সুপ্রিম কোর্ট কী ভাবে মন্তব্য করতে পারে? আদালত স্পষ্ট করে দিয়েছে, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না।শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে এসেছে।
এই অবস্থায় সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। মামলাকারীর বক্তব্য, সে দেশে থাকা ভারতীয় হাই কমিশনের মাধ্যমে সংখ্যালঘুদের সাহায্য করা হোক। এ বিষয়ে বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত।
যদিও অন্য দেশের কোনও বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের পক্ষে খুব অদ্ভুত হবে, তা-ও যখন সেটি একটি প্রতিবেশী রাষ্ট্র বলে মন্তব্য প্রধান বিচারপতির।