গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National  শুভেন্দুর এলাকায় সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী 

     শুভেন্দুর এলাকায় সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী 

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
    শীর্ষ আদালতের নির্দেশ, ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরাও বসাতে হবে। মূলত লোকসভা এবং বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে সমবায় ভোটের মতো নিচু স্তরের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কের ১০৮টি আসনে প্রতিনিধি নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩০ জন প্রার্থী। পরীক্ষা চলায় ভোটগ্রহণ এবং গণনার জন্য স্কুল দিতে কর্তৃপক্ষ রাজি হননি। শেষ মুহূর্তে কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র বদলানো হয়েছে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা। সোমবার সেই মামলার শুনানির পর শঙ্কর বেরা বলেছেন, আইনজীবীর থেকে খবর পেয়েছেন, ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর নির্দেশও দেওয়া হয়েছে। এই মুহুর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ সবিস্তারে হাতে আসেনি।
    রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানাতে পারবেন।দীর্ঘদিন এই ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী।