গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির জামিন খারিজ 

    প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির জামিন খারিজ 

    0
    108
    অত্যন্ত প্রভাবশালী, তাই প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি তথা প্রাক্তন এমপি প্রজ্বল রেভান্নার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
    বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রজ্বল রেভান্না অত্যন্ত প্রভাবশালী। জামিন পেলে তদন্তে প্রভাব খাটাতে পারেন তিনি। অশ্লীল ভিডিওকাণ্ড প্রকাশ্যে আসার পর পরই ভারত ছাড়েন হাসান লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্না। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাকে অত্যাচার এবং নিগ্রহের অভিযোগ উঠেছিল। এপ্রিল মাসে সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর তদন্তের জন্য কর্নাটক সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করে। দেশে ফিরলে সিট প্রজ্বল রেভান্নাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। কর্নাটকের নিম্ন আদালতে ইতিমধ্যেই প্রায় দেড় হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে সিট। তদন্তকারীরা জানিয়েছেন, নিগ্রহ এবং অত্যাচারের মামলায় অভিযুক্ত প্রজ্বল  রেভান্না।
    জামিন চেয়ে আগেই কর্নাটক হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। তবে সেখানে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন জেডিএস নেতা।
    ছবি  সৌজন্যে :  এক্স