
মন্দিরের গর্ভগৃহে ঢুকতে রাজি হননি। নির্দেশ শোনেননি ঊর্ধ্বতন আধিকারিকারিকের।
সেই কারণে খ্রিস্টধর্মে বিশ্বাসী এক অফিসারকে আগেই বহিষ্কার করা হয়েছিল সেনা থেকে। নিম্ন আদালতের সেই সিদ্ধান্ত বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালতও। ওই আধিকারিক সেনায় থাকার অযোগ্য বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। ভারতীয় সেনাপর তৃতীয় ক্যাভালরি রেজিমেন্টের প্রাক্তন লেফটেন্যান্ট, স্যামুয়েল কমলেশন। চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার শুনানি চলাকালীন তাঁকে তীব্র ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধী বেঞ্চ।
এইসঙ্গে বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, সেনাবাহিনী একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। কোনওমতেই এই প্রতিষ্ঠানের শৃঙ্খলার সঙ্গে আপস করা হবে না।
