গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মহাকুম্ভে মৃত্যুতে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

    মহাকুম্ভে মৃত্যুতে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

    0
    118
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মহাকুম্ভে পদপিষ্টর ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেও জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিবি সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল এই মামলার শুনানি।
    সেখানে মহাকুম্ভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এই মামলায় বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ইস্যুতে মামলাকারীর আইনজীবীকে পরামর্শ দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টে এই মামলার আবেদন করার জন্য। সুপ্রিম কোর্টে মামলাকারীর আবেদন ছিল, প্রয়াগরাজে সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার স্থাপন করার নির্দেশ দেওয়া হোক যাতে, নিজ রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সঠিক বার্তা দেওয়া যায়। তাছাড়া, মহাকুম্ভে বিভিন্ন ভাষায় ঘোষণা করা হোক এবং যে সব বোর্ড লাগানো হয়েছে তা একাধিক ভাষায় লাগানো হোক। যাতে ভিন রাজ্য থেকে এখানে আসা মানুষরা সেই বার্তা পড়তে ও বুঝতে পারেন। পাশাপাশি সব রাজ্য যোগী সরকারের সহযোগিতায় নিজ নিজ রাজ্য থেকে একটি করে ছোট মেডিক্যাল টিম এখানে কুম্ভে পাঠাক। যেখানে চিকিৎসকের পাশাপাশি নার্সরাও যেন থাকেন। যাতে জরুরি অবস্থায় চিকিৎসাকর্মীর অভাব না ঘটে।
    এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় শীর্ষ আদালত যেন এই দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করে। যাঁদের গাফিলতিতে এই ঘটনা তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক।