
নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। শুক্রবার চিহ্নিত অযোগ্যদের জোড়া আবেদন পত্রপাট খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি-র ২০১৬-র সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৩৫ জন।
সেই নির্দেশে সাফ জানানো হয়েছিল যাঁরা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদের বেতন ফেরত দিতে হবে এবং তাঁরা নতুন নিযোগ প্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না।শুক্রবার সেই চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের মামলা খারিজ করে দেশের শীর্ষ আদালত বলেছে সিবিআই-র উদ্ধার করা ওএমআর এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য থেকে অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে । মামলার শুনানির সময় নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন। তবে ফের কেন সওয়াল করা হচ্ছে। যারা সংশয়ে ভুগতে চান, তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন।
তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে কোর্ট। চাকরিহারাদের জীবন জীবিকার প্রসঙ্গ টেনে সওয়াল করেন মুকুল রোহতগি। শিক্ষকতার জন্য সুযোগ না পাওয়ার সওয়াল করেন তিনি। পাল্টা সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়ে দিয়েছে যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়া র জন্য সুযোগ দেওয়া হয়েছে ।






