এনসিআরটি বই নিয়ে ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের 

0
106
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বিচার ব্যবস্থার ভূমিকা বর্ণনার আড়ালে দুর্নীতি’র প্রসঙ্গ উল্লেখ কোনওভাবেই বরদাস্ত হবে না।  এনসিআরটি-এর অষ্টম শ্রেণির বইয়ের সমাজে বিচার ব্যবস্থার ভূমিকা শীর্ষক অধ্যায় আসলে বিচার ব্যবস্থার উপর পরিকল্পিত আক্রমণ।
বুধবার এনসিআরটি -এর অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের ওই বিশেষ চ্যাপ্টার নিয়ে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে।
এবং বলেছে, দেশের বিচারবিভাগকে জনসমক্ষে এভাবে ছোট করা একটি পরিকল্পিত পদক্ষেপ। তা কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না।