গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk আপের দফতর সরাতে চূড়ান্ত সময়সীমা কোর্টের 

    আপের দফতর সরাতে চূড়ান্ত সময়সীমা কোর্টের 

    0
    141
    The court has the final deadline to move the office of the appellant
    The court has the final deadline to move the office of the appellant
    দিল্লির রাউজ অ্যাভিনিউ চত্বর থেকে আম আদমি পার্টির সদর দফতর সরাতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। ১০ অগাস্টের মধ্যে আপকে ওই জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
    আপের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দিল্লি হাইকোর্টের জমি দখল করে আম আদমি পার্টি তাদের দলীয় অফিস তৈরি করেছে।মার্চ মাসে আদালত জানিয়েছিল আপকে ওই জমি খালি করতে হবে। যদিও আপের আইনজীবী আবেদন জানিয়েছিলেন, এভাবে নির্বাচনের আগে কোনও রাজনৈতিক দলকে রাস্তায় নামিয়ে দেওয়া উচিত নয়। সে কথা মাথায় রেখে ১৫ জুন পর্যন্ত আম আদমি পার্টিকে সময় দিয়েছিল আদালত। তবে জমি খালির জন্য আরও সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল।তাদের সেই দাবি মেনে নিয়ে আরও কিছুটা সময় দেওয়া হয় আদালতের তরফে। শীর্ষ আদালত জানিয়েছে, ১০ অগাস্ট আপের জন্য শেষ সময়। ওই দিনের মধ্যেই দখল করে রাখা জমি হস্তান্তর করতে হবে আম আদমি পার্টিকে। আর কোনও রকম অনুরোধ আদালত মানবে না। এটাই চূড়ান্ত সময়সীমা। পাশাপাশি দলীয় দফতরের জন্য বিকল্প জমি পেতে অরবিন্দ কেজরিওয়ালের দলকে দিল্লির জমি ও উন্নয়ন দফতরের দ্বারস্থ হওয়ার পরামর্শ আগেই দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।