রাজ্য বিলে রাষ্ট্রপতিকে ৩ মাস সময় সুপ্রিম কোর্টের

0
131
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন মাস সময় পাবেন রাষ্ট্রপতি। কোনও কারণে তিনমাসের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে ফাইলে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি ভবন রাজ্য সরকারকেও কারণ জানাতে বাধ্য থাকবে। তামিলনাড়ু সরকার এবং রাজ্যপালের মামলায় রাজ্যপাল এন রবির কড়া সমালোচনা করে রায় দেয় সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে সাংবিধানিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। অতীতে সুপ্রিম কোর্ট কখনও রাষ্ট্রপতিকে কোনও বিষয়ে সময়সীমা বেঁধে দেয়নি। রাষ্ট্রপতিকে সর্বদা বিচারের উর্ধ্বে রাখা হয়েছে। সেই ধারায় ইতি পড়ল বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের রায়ে।