
দেশের মধ্যে প্রথমবার হরিয়ানার হরিশ রানার নিষ্কৃতিমৃত্যুর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের মধ্যে এই প্রথম। বছর বত্রিশের হরিশ রানা গত ১৩ বছর ধরে শয্যাশায়ী।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে শীর্ষ আদালত হরিশ-র নিষ্কৃতিমৃত্যুতে সায় দিয়েছে। তাঁর বাবা-মায়ের অনুরোধে জীবনদায়ী ব্যবস্থাকে খুলে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি, নিষ্কৃতিমৃত্যু নিয়ে আইন আনতে কেন্দ্রকে বিষয়টি বিবেচনা করারও কথা বলেছে শীর্ষ আদালত। গত ১৩ বছর ধরে নড়াচড়া করতে পারেন না দিল্লির যুবক হরিশ রানা। তিনি কোয়াড্রিপ্লেজিয়া রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এমনকি, বাইরের জগৎ বা নিজের অস্তিত্ব সম্পর্কেও তাঁর কোনও চেতনা নেই। কেবল আছে প্রাণটুকু।
তাঁকে কি পরোক্ষ মৃত্যু দান করা যায়? খতিয়ে দেখার জন্য নয়ডা জেলা হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরই হরিশ কে নিস্কৃতিমৃত্যুর অনুমতি দেওয়া হয়েছে।
