ইউজিসি-র প্রমোশন অফ ইকুইটিতে না কোর্টের: ব্রাত্য

0
104
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া মনোভাবকে আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছেন ইউজিসির ২০২৬-র প্রোমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইন্সটিটিউট রেগুলেশন ২০২৬ বিধির প্রয়োগ সাময়িকভাবে থামিয়ে দিয়েছে।
ইউজিসির তরফে প্রোমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেগুলেশনের অধীনে একাধিক বিষয়ে জোর দেওয়া হচ্ছে। শুধু জাতি পরিচয় নয়, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য যে কোনও রকম পরিচয়ভিত্তিক অসাম্য দূর করতেই উদ্যোগী হতে বলা হয়েছে দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়কে। ব্রাত্য বসুর দাবি আদালত মনে করেছে এই বিধিগুলো অত্যাধিক ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক এবং এগুলো গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
যেতা বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন। সেই বক্তব্যের যথার্থতাই আরও একবার প্রমাণিত হয়েছে।