গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নতুন করে পরীক্ষা, এসএসসি মামলায় প্রশ্ন কোর্টের

    নতুন করে পরীক্ষা, এসএসসি মামলায় প্রশ্ন কোর্টের

    0
    111
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে। এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।
    নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন, তাও জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন, তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আদালতে জানিয়েছেন তিনি।সোমবার দুপুর ২টো নাগাদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে শুরু হয় এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। প্রায় ২ ঘণ্টা ধরে চলে শুনানি। মূল মামলাকারীদের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমেরা। মূল মামলাকারীদের হয়ে নিয়োগের পুরো প্যানেল বাতিল করার দাবি জানিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।ওএমআর শিটে নম্বর নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছিল কিনা, তা জানতে চান প্রধান বিচারপতি। জবাবে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ম মেনে কাজ হয়নি।সব পক্ষে সওয়াল শোনার পর প্রধান বিচারপতি ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্ষ করেছিলেন।
    কিন্তু এক আইনজীবী বলেন, ওই দিন সরস্বতী পুজো।ওইদিন আসা অসুবিধা। তারপরই ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্ষ করা হয়েছে।