আর জি কর মামলা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট

0
138
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলা হাইকোর্টেই ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে এবার থেকে আর জি কর মামলার শুনানি হবে হাইকোর্টেই।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ আর জি কর মামলার কাগজপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা হয়। একাধিকবার শুনানিও হয়েছে। সেই মামলাগুলোই হাইকোর্টে ফেরত পাঠানো হয়েচে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মামলাগুলো শোনার জ্য একটি ডিভিশন বেঞ্চ গঠন করা হবে। সেই ডিভিশন বেঞ্চই আর জি করের মামলাগুলো শুনবে। পাশাপাশি নির্যাতিতার বাবা-মাকে এই মামলার স্টেটাস রিপোর্টের একটি প্রতিলিপি দিয়ে দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। ২০২৪-র ৯ অগাস্ট আর জি করে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়। ওই ঘটনার পরের দিন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তবে আর জি করকাণ্ডে মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পরেও সুপ্রিম কোর্ট একাধিক আনুষঙ্গিক বিষয় নিয়ে নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্ট থেকে মামলার সমস্ত নথিপত্র কলকাতা হাইকোর্টে আসার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিই ঠিক করবেন কোন ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে।