‘গণতন্ত্র ধ্বংসে সুপ্রিম কোর্টও দায়ী’, তোপ উদ্ধবদের

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
দেশের গণতন্ত্র যে ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তার জন্য প্রাথমিক ভাবে দায়ী নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট। একনাথ শিণ্ডে-র নেতৃত্বাধীন মূল শিবসেনা শিবিরে তাঁদের আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
এই পরিস্থিতির জাতীয় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টকেই দুষলেন উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউত। উদ্ধব শিবিরের সংসদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন অরবিন্দ সাওয়ান্ত, অনিল দেশাই ও রাজাউ ভাজে।
যে ছয় সাংসদ অনুপস্থিত ছিলেন, তাঁরা হলেন নাগেশ আস্তিকার, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, সঞ্জয় দিনা পাতিল, ওমপ্রকাশ রাজেনিম্বালকর এবং ভাউসাহেব ওয়াকচৌরে। এর পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন সঞ্জয় রাউত। বৈঠকে অনুপস্থিত থাকা বিদ্রোহী’দের উদ্দেশে সঞ্জয় রাউত বলেছেন, দল এবং দলের কর্মীরা ওঁদের সাংসদ বানিয়েছেন। দলের সেই কর্মীরা কিন্তু এখন রাস্তায়।