২৬ হাজার চাকরি বাতিলে ‘সুপ্রিম’ নির্দেশিকা

0
171
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

১, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ২, গোটা প্রক্রিয়া অস্বচ্ছ, ৩ মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে।৩, শীর্ষ আদালতে যোগ্য-অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি।৪, ‘অযোগ্য’দের চাকরি যাবে, ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে হবে, নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না ‘অযোগ্য’রা।

৫, ‘যোগ্য’দের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ।৬, যাঁরা অন্য দফতরে আগে চাকরি করতেন, পুরনো চাকরি ফেরত পাবেন। ৭, পুরনো চাকরি ফেরত পেতে ৩ মাসের মধ্যে আবেদন করতে পারবে। ৮, বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না।

৯, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা, চাকরি থাকছে ক্যানসার আক্রান্ত সোমা দাসের। ১০, এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতো চলবে।