অসম সরকারকে আদালত অবমাননার নোটিশ সুপ্রিম কোর্টের 

0
160
আদালত অবমাননার মামলায় এ বার অসমের বিজেপি সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এ বিষয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত। অসমের ৪৭ জন বাসিন্দা অভিযোগ জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তাঁদের বাড়ি ভাঙার জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন। মামলাকারীদের দাবি, ওই বাড়িগুলিতে তাঁরা কয়েক দশক ধরে বাস করছেন। এমনকি বাড়ির মালিকদের সঙ্গে তাঁদের চুক্তিও রয়েছে। কিন্তু অসম প্রশাসনের দাবি, আদিবাসী জমি বেআইনি ভাবে দখল করে বাস করছেন তাঁরা। এই নিয়ে গুয়াহাটি হাইকোর্টে মামলাও চলছিল। ২০ সেপ্টেম্বর অসম সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে মৌখিক আশ্বাসও দিয়েছিলেন যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ করা হবে না।