আহমেদাবাদ দুর্ঘটনায় মৃত পাইলট দায়ী নয়, সুপ্রিম আশ্বাস

0
98
ছবি সৌজন্যে : এক্স

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রয়াত ক্যাপ্টেন সুমিত সবরওয়ালকে কোনও কিছুর জন্য দায়ী করতে পারবে না। তাঁর বাবা ৮৮ বছরের বৃদ্ধ পুষ্করাজ সবরওয়ালকে এই আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই বিমান দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলায় কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিমান দুর্ঘটনার জন্য ছেলেকে অহেতুক দোষী সাব্যস্ত করা হচ্ছে, এই অভিযোগ তুলে প্রয়াত সুমিতের বাবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। উল্লেখ্য, পাঁচ মাস কেটে গিয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনার। যা প্রাণ কেড়েছিল ২৬০ জন মানুষের। এখনও সেই দুর্ঘটনার আসল কারণ প্রকাশ্যে আসেনি।

তবে প্রাথমিক তদন্ত রিপোর্টে যা ইঙ্গিত মিলেছে, তাতে পাইলটদের ভুলের দিকেই আঙুল তোলা হয়েছে।