রাজভবনে আটকে বিল, রাজ্যপালকে নোটিস কোর্টের 

0
180
Bill stuck in Raj Bhavan court notice to governor 1
Bill stuck in Raj Bhavan court notice to governor 1
রাজভবনে রাজ্যের বিল আটকে রাখার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপালকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। নোটিস জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জন্যও।
রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। সংবিধানের রক্ষাকবচ রয়েছে তাঁর কাছে। সেই কারণে সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মামলা করেনি রাজ্য। মামলাটি করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে। সেই মামলার শুনানি হয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। যদিও মৌখিকভাবে রাজ্যপালকেই নোটিস দেওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি।রাজ্য বিধানসভায় যে বিলগুলি পাশ করা হয়, রাজ্যপালের সম্মতি পেলে তা আইনে পরিণত হতে পারে। সেই কারণে বিল স্বাক্ষরের জন্য পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজ্যের অভিযোগ, গত কয়েক বছরে প্রচুর বিল রাজভবনে জমে রয়েছে। রাজ্যপাল তাতে সম্মতি দেননি। তাই সেই বিলগুলি আইন হিসাবে কার্যকরও করা যাচ্ছে না। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার।