
সুপ্রিম কোর্ট কখনও রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে না। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বহস্পতিবার তিনি বলেছেন, আদালত রাষ্ট্রপতিকে নির্দেশ দিচ্ছে, গণতন্ত্রে কখনই এমনটা বরদাস্ত করা যায় না।
রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতার কথা উল্লেখ করে ধনকড় বলেছেন, রাষ্ট্রপতির মর্যাদা অনেক উচ্চ। সংবিধানের ১৪৫ নম্বর অনুচ্ছেদের উল্লেখও করেছেন তিনি। তাঁর ব্যাখা, ওই অনুচ্ছেদের অধীনে সংবিধানের ব্যাখা করা বিচারপতিদের কাজ।
কিন্তু যা চলছে তাতে এখন থেকে তা হলে বিচারপতিরাই আইন প্রণয়ন করবেন। সংসদীয় কাজকর্ম করবেন। তাঁদের কাউকে কোনও জবাবও দিতে হবে না। কারণ তাঁদের ওপর আইন প্রযোজ্য হবে না।
