
ডিভোর্স মামলার শুনানিতে খোরপোষ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ৮টি বিষয় মাথার রাখার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের উচ্চ এবং নিম্ন আদালতগুলির প্রতি শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ-র পরামর্শ, এই আট মানদণ্ডের কথা মাথায় রেখেই তারা যেন বিবাহবিচ্ছিন্না স্ত্রীর খোরপোষের পরিমাণ নির্ধারণ করে।
ভরণপোষণের খরচ ছাড়াও স্বামীর অন্যান্য খরচ, আর্থিক অবস্থা এবং তাঁর আয় বুধবার বিবাহবিচ্ছেদের একটি মামলা শুনছিল সুপ্রিম কোর্ট। সেখানে জনৈক প্রবীণকুমার জৈনকে প্রাক্তন স্ত্রী অঞ্জু জৈনের কাছে ভরণপোষণের খরচ বাবদ ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ওই মামলার সূত্রেই ওই আট মানদণ্ডের কথা জানায় দুই বিচারপতির বেঞ্চ। সম্প্রতি বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এক তরুণের আত্মহত্যা নিয়ে শোরগোল পড়েছে দেশে।
এই আবহেই নিষ্ঠুরতা সংক্রান্ত আইনের অপব্যবহার নিয়ে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ৪৯৮ -এ ধারার মূল লক্ষ্য স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের নিষ্ঠুরতা থেকে মহিলাদের সুরক্ষিত রাখা।







