
নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করা মানষ খুনের থেকেও বড় অপরাধ। পাশাপাশি ওই সংক্রান্ত মামলায় এক ব্যক্তিকে প্রতিটি গাছ কাটার জন্য এক লক্ষ টাকা করে জরিমানা করেছেন সপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভইয়ার ডিভিশন বেঞ্চ।
উত্তরপ্রদেশের আগ্রার তাজমহলের কাছে প্রায় সাড়ে ১০ হাজার স্কোয়ার কিলোমিটারের ট্র্যাপিজিয়াম জোনের সংরক্ষিত এলাকায় ৪৫৪টি গাছ কেটে ফেলার মামলায় সুপ্রিম কোটের পর্যবেক্ষণ, ওই ৪৫৪ গাছ থেকে পরিবেশের যে মঙ্গল হত তা পুনরুদ্ধার করতে আরও ১০০ বছর লাগবে। আর ওই গাছগুলি কাটার জন্য কারও অনুমতির তোয়াক্কা করেননি অভিযুক্ত।
মথুরা-বৃন্দাবনে ডালমিয়া ফার্মসে ওই গাছ কাটার জন্য শিবশঙ্কর আগরওয়ালকে জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। যদিও জরিমানা কমানোর আবেদন খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।





