ঋতুকালীন ছুটি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ

0
84
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মেনস্টুরেশন বা ঋতু চলাকালীন মহিলা কর্মচারী ও ছাত্রীদের ছুটি মঞ্জুর করা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়েছে,বিষয়টিকে আইনি বাধ্যতামূলক রূপ দিলে তার অপব্যবহার হতে পারে।

কাজেই ঋতুকালীন ছুটি মঞ্জুর করা নিয়ে অভিন্ন আইন আনা সম্ভব নয়। উল্লেখ্য ঋতুস্রাবের কারণে মাসের কয়েকটা দিন খুবই অস্বস্তিতে কাটে মেয়েদের।সেই সময় কর্মরত মহিলাদের সবেতন ছুটি দেওয়া যায় কি না, সেই প্রশ্ন উঠেছিল লোকসভায়।পরবর্তী কালে কর্নাটক, কেরল,পঞ্জাবের মতো কিছু রাজ্যের কয়েকটি সংস্থা ঋতুকালীন ছুটি মঞ্জুরও করে, তবে তা শর্তসাপেক্ষে। সারা দেশে এই বিষয়টি নিয়ে কোনও সুর্দিনিষ্ট নিয়ম বা আইন আনা হয়নি।সম্প্রতি শৈলেন্দ্র মণি ত্রিপাঠী নামক এক ব্যক্তি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। তাঁর আবেদন ছিল, ছাত্রী ও কর্মরতা মহিলাদের জন্য দেশব্যাপী ঋতুস্রাবকালীন ছুটি নিয়ে সুনির্দিষ্ট নিয়ম জারি হোক। তবে আদালত এই দাবি মানতে নারাজ।কী কারণে এই দাবিকে মান্যতা দেওয়া যাবে না, সে সম্পর্কে যুক্তিও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ দেশে এমন নীতি জারি হলে তা থেকে অনেকগুলি অসুবিধা তৈরি হতে পারে বলে মনে করছে শীর্ষ আদালত। এর সপক্ষে যুক্তি, বিষয়টি নিয়ে আইন তৈরি হলে শুধুমাত্র নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রেই নয়, বিভিন্ন সংস্থায় মহিলাদের কাজে নিয়োগ করা নিয়েও সমস্যা তৈরি হবে। এদিকে,স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া-সব বিশ্বের আরও অনেক দেশেই মহিলারা ঋতুকালীন ছুটির সুবিধা পান।

তবে এ দেশে এমন নীতি জারি হলে তা থেকে অনেকগুলি অসুবিধা তৈরি হতে পারে বলে মনে করছে শীর্ষ আদালত।