বলসোনারোকে গৃহবন্দীর নির্দেশ সুপ্রিম কোর্টের

0
129
ছবি সৌজন্যে : এক্স
ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারক।
সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় স্থানীয় সময় সোমবার বিচারক এই আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া প্রাক্তন ডানপন্থী এই রাজনীতিক ও আদালতের মধ্যকার টানাপোড়েন আরও বাড়ল।
প্রাক্তন সেনা কর্মকর্তা বলসোনারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র। ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে তাঁর বিচার চলছে।