সুপ্রিম নির্দেশ, মঙ্গলে দিল্লিতে বৈঠকে সিইও

0
77
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সুপ্রিম কোর্টের নির্দেশের পর মঙ্গলবার দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল। কবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এসআইআর-এর, ফুল বেঞ্চ কবে আসবে নির্বাচনের আগে পরিদর্শনে, কবে নির্বাচন শুরু হবে, কত দফায় হবে, কবে শেষ হবে নির্বাচন তারই একটি রূপ রেখা তৈরি করা হবে মঙ্গলবারের বৈঠকে বলে খবর সূত্রের।

সুপ্রিম শুনানির পর কমিশন সূত্রে জানা যাচ্ছে, চূড়ান্ত তালিকা ২১ এও বেরোবে না ২৮ ফেব্রুয়ারি এর বেশিও সময় লাগতে পারে, কমিশন সূত্রে। তবে কমিশন জানাচ্ছে ২৮ তারিখের মধ্যে শেষ করার চেষ্টা করবে। প্রথমে ইআরও দেখবে, তার পর ডিইও তারপর রোল অবজার্ভার ও সিইও দেখবেন সব তথ্য খতিয়ে। শেষে সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন। রাজ্যের তৈরি করা গ্রুপ বি রাঙ্কের ৮ হাজার ৫০৫ জনের লিস্ট জেলা আধিকারিকের কাছে যাবে, তারপর সিইও এই বিষয়ে টি দেখবেন।

তবে তারা অতিরিক্ত মাইক্রোঅবজার্ভার রূপে যুক্ত হবেন কাজে। যারা আসবেন তাদের ট্রেনিং দেওয়া হবে।