সুপ্রিম নির্দেশে জয়েন্ট-র ফল প্রকাশে বাধা রইল না

0
109
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সুপ্রিম নির্দেশের পর রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশে আর কোনও বাধা রইল না। সূত্রের খবর শুক্রবারই জয়েন্টের ফল প্রকাশ হতে পারে। জয়েন্ট এন্ট্রার্স পরীক্ষা ওবিসি সংরক্ষণ নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ফলপ্রকাশের ক্ষেত্রে আপাতত জট কেটেছে।
আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। রাজ্যের জয়েন্ট পরীক্ষা হয়েছিল চারমাস আগে। তারই মধ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা তৈরি হয়। কলকাতা হাই কোর্টে দায়ের হয় মামলা। হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এই মামলার শুনানি হয়। জটিলতা না কাটলে জয়েন্টের কোনও ফলপ্রকাশ করা যাবে না। সেই নির্দেশ দেওয়া হয়। ফলে দুশ্চিন্তায় পড়ে রাজ্যের মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেওয়া কয়েক লক্ষ পড়ুয়া।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই শুক্রবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর এদিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ফল প্রকাশে আপাতত কোনও বাধা থাকল না।