রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের সুপ্রিম নির্দেশ

0
130
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের মামলায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আগামী শুক্রবার অর্থাৎ ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিশ্নোইয়ের বেঞ্চ জানিয়েছে, অভিযুক্তকে আত্মসমর্পণ করতে হবে। আগামী ২৩ জানুয়ারির মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন প্রশান্ত বর্মণ। ২২ ডিসেম্বর কলকাতা হাইকোর্ট প্রশান্তের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। আত্মসমর্পন করার পরে ওই বিডিও জামিনের আবেদন করতে পারবেন। অন্যদিকে, তদন্তের প্রয়োজনে পুলিশ জামিনের বিরোধিতা করে হেফাজতে নেওয়ার আবেদন নিম্ন আদালতে জানাতে পারবেন।
২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় স্বর্ণকার স্বপনের দেহ। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় নাম জড়ায় প্রশান্তের।