গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National জয়েন্ট এন্ট্রান্সে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ

    জয়েন্ট এন্ট্রান্সে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ

    0
    77
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশে আর কোনো বাধা রইল না। গত ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ধাক্কা খায় জয়েন্টের ফলপ্রকাশ।
    ইতিমধ্যে তৈরি হওয়া মেধাতালিকা বাতিল করে নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ। তাঁর নির্দেশ, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে বোর্ডকে। বিচারপতি চন্দের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশে আপাতত কোনও বাধা রইল না। সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার শুনানি চলছে। সেই মামলার সঙ্গেই জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত মামলাটি জুড়ে ছিল।
    তবে রাজ্যের তরফে জয়েন্টের ফলসংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। সেই শুনানিতেই কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।