গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk আপাতত বেআইনি নির্মাণে বুলডোজার নয় : কোর্ট  

    আপাতত বেআইনি নির্মাণে বুলডোজার নয় : কোর্ট  

    0
    105

    ১ অক্টোবর পর্যন্ত দেশের কোনও রাজ্যে প্রশাসন বেআইনি নির্মাণ ভাঙার যুক্তি দিয়ে বুলডোজার চালাতে পারবে না। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    শীর্ষ আদালত অন্তর্বর্তী নির্দেশে বলেছে, ১ অক্টোবরের পরবর্তী শুনানি পর্যন্ত দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বেআইনি নির্মাণ ভাঙার যুক্তি দিয়ে বুলডোজার চালাতে পারবে না। একটিও বেআইনি নির্মাণ যদি বুলডোজার দিয়ে ভাঙা হয়, তা হবে দলটির সংবিধানের চেতনার পরিপন্থী।তবে সরকারি রাস্তা, জলাশয়, রেললাইনের ধার বা ফুটপাথ জবরদখল করে গড়ে ওঠা বেআইনি নির্মাণের ভাঙার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই বলে জানিয়ে দিয়েছে বিচারপতির বেঞ্চ। কেবলমাত্র বেসরকারি জমিতে গড়ে ওঠা নির্মাণের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য। প্রসঙ্গত, অপরাধের মামলায় অভিযুক্তদের বাড়ি বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।