
উপাসনালয় আইন, ১৯৯১ সংক্রান্ত নতুন নতুন আর্জি সংক্রান্ত বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রীতিমতো বিরক্তি প্রকাশ করে বলেছেন, যথেষ্ট হয়েছে। সব কিছুর একটা শেষ আছে। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, শীর্ষ আদালতে আর এই বিষয়ে কোনও মামলার শুনানি হবে না। তবে, আদালত অতিরিক্ত কারণ দেখিয়ে হস্তক্ষেপের পিটিশন জমা দেওয়ার অনুমতি দিয়েছে।
যদিও এখনও পর্যন্ত দায়ের হওয়া মামলায় নতুন আবেদনের বিষয়ে নোটিশ জারি করতে অসম্মত হয়েছে। গত বছরের ১২ ডিসেম্বর, শীর্ষ আদালত হিন্দুপক্ষের দায়ের করা ১৮টি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিল। আবেদনগুলিতে জ্ঞানবাপী, মথুরার শাহি ইদগাহ মসজিদ এবং সম্ভালের শাহি জামা মসজিদ-সহ ১০টি মসজিদের পর্যবেক্ষণের আর্জি জানানো হয়েছিল।
হিন্দু গোষ্ঠী এবং ডানপন্থী সংগঠনগুলি এর বিরোধিতা করেছিল। যদিও বিরোধী দলগুলি শীর্ষ আদালতকে সমর্থন জানিয়েছিল।
