গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের গালে থাপ্পড় সুপ্রিম কোর্টের, বলছে ডিএ আন্দোলনকারীরা

    রাজ্যের গালে থাপ্পড় সুপ্রিম কোর্টের, বলছে ডিএ আন্দোলনকারীরা

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটানোর সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্ছ্বসিত ডিএ আন্দোলনকারীরা। মিষ্টিমুখ একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন।

    আন্দোলনকারীদের বক্তব্য ডিএ সরকারি কর্মচারীদের অধিকার। সুপ্রিম কোর্টে সেটাই প্রমাণিত হয়েছে। যারা বলছেন ঘেউ ঘেউ করবেন না। ডিএ সাংবিধানিক অধিকার নয়। দেশের শীর্ষ আদালত তাদের গালে থাপ্পড় মেরেছে। সুপ্রিম কোর্ট প্রথমে ৫০ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। আপত্তি জানিয়ে রাজ্য জানায় এত বিপুল পরিমাণ টাকা দিতে কোমর ভেঙে যাবে।

    এরপরেই ২০০৯ থেকে ২০১৯ এই সময়কালে ২৫ শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে নিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বাকি বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে।