গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk হেভিওয়েটদের কেন্দ্রে সমনামী প্রার্থী, মামলা খারিজ 

    হেভিওয়েটদের কেন্দ্রে সমনামী প্রার্থী, মামলা খারিজ 

    0
    211

    হেভিওয়েট প্রার্থীদের কেন্দ্রে ভোট কাটানোর জন্য সমনামী প্রার্থী দাঁড় করানোর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

    মামলা খারিজ করে দিয়ে বিচারপতি বিআর গভাই বলেছেন, যদি কারও বাবা, মা একই ধরনের নাম দিয়ে থাকেন, তাহলে তাঁকে ভোটে লড়তে বাধা দেওয়া যাবে কী ভাবে। রাহুল গান্ধী বা লালুপ্রসাদ যাদব অন্য কারও নাম হতে পারে না। হলে তাঁর ভোটে দাঁড়ানোর অধিকার নেই।এরপরেই সমনামী প্রার্থী দেওয়ার বিরুদ্ধে কোনও রায় দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। লোকসভা নির্বাচনের আবহে ইচ্ছাকৃত ভাবে সমনামী প্রার্থী দাঁড় করানোর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল। অভিযোগ, এতে ভোটাররা বিভ্রান্ত হন। তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই ভোট দিয়ে ফেলেন সমনামী অন্য প্রার্থীকে। এতে তারকা প্রার্থীর ভোট কমে যায়। মামলাকারীর আইনজীবী জানিয়েছিলেন, এই কৌশলের কারণে অতীতে একাধিক বার তারকা প্রার্থীকে সামান্য ব্যবধানে ভোটে হেরে যেতেও দেখা গিয়েছে।