গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National পহেলগাঁও কাণ্ডে তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

    পহেলগাঁও কাণ্ডে তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

    0
    154
    ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া
    পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই ধরনের জনস্বার্থ মামলা দায়ের করার আগে দায়িত্বশীলতা দেখাতে হবে। 
     এমন সংবেদনশীল পরিস্থিতিতে এই ধরনের অবিবেচকের মতো আবেদন দেশের নিরাপত্তাবাহিনীর মনোবল নষ্ট করতে পারে।বিচারপতি বলেছেন, একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি যেন তদন্ত করেন। কখন থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিরা তদন্তে বিশেষজ্ঞ হয়ে উঠলেন?
    বিচারপতিরা বিচারের নিষ্পত্তি করি, তদন্ত নয়। পরে আবেদনকারী ফতেশ কুমার সাহুকে সশরীরে আবেদনটি প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। আবেদনকারীদের মধ্যে ফতেশ ছাড়াও ছিলেন মহম্মদ জুনেইদ এবং ভিকি কুমার।