
এ দেশে জলের প্লাস্টিকের বোতল বা খাবারের প্যাকেটে যে রাসায়নিক থাকে, তা থেকে হতে পারে ক্যানসার! এগুলি ব্যবহারের ক্ষেত্রে মেনে চলা হোক বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতি। এই নিয়ে ভারতের খাদ্য নিয়ামক সংস্থা এফএসএসএআই-এর যে নীতি রয়েছে, তাতেও আছে ফাঁকফোকর।
এই মর্মে পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এ সবই হল ধনীদের শহুরে আতঙ্ক। প্যাকেটকে নমনীয় করার জন্য এই রাসায়নিক ব্যবহার করা হয়। তা নিয়ে আপত্তি জানিয়ে জমা পড়ে পিটিশন।
এর পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, ভারতের জায়গায় জায়গায় ঘুরে বাস্তবের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন আবেদনকারীর। এর পরে তিনি মহাত্মা গান্ধীর প্রসঙ্গও তুলে ধরেছেন।









